বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৫ জনকে ২১ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২০ ইং
৫ জনকে ২১ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জের চিত্রা নদীতে অবৈধ ৫টি বাঁধ অপসারণ প্রতিবেদক, কালীগঞ্জ: অবৈধ বাঁধ দিয়ে ঝিনাইদহ কালীগঞ্জের চিত্রা নদীতে মাছ শিকার ও নদীর পানির গতিরোধ করার অপরাধে জড়িত ৫ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বাঁধগুলোও অপসারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার এ আদালত পরিচালনা করেন। আদালত শ্রীরামপুর গ্রামের মারুফ হোসেনকে ৫ হাজার, ইমরান হোসেনকে ৫ হাজার, আব্দুল আলীমকে ৫ হাজার, মোশারফ হোসেনকে ১ হাজার ও চাপালী গ্রামের মনিরুল ইসলামকে ৫ হাজার টাকা মিলে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, চিত্রানদীতে অসাধু কতিপয় ব্যক্তি বাঁধ দিয়ে পানির গতিধারা বাধাগ্রস্থ করে মাছ শিকার করছে। খবর পেয়ে দেশীয় মাছ সুরক্ষায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৫ টি বাঁধ অপসারণ করা হয়। এসময় অবৈধ বাঁধ দেয়ার অপরাধে ৫ ব্যক্তির কাছ থেকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালীন সময়ে কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, থানা পুেিশর এসআই আবুল কাশেম বিশ^াসসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ