বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে ডা. সাজিদ হাসানের যোগদান

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে ডা. সাজিদ হাসানের যোগদান
নিজবস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভারপ্রাপ্ত হিসেবে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)-এর দায়িত্ব নিলেন ডা. সাজিদ হাসান। গতকাল মঙ্গলবার সকালে তিনি এই পদে যোগদান করেন। এর পূর্বে ডা. সাজিদ হাসান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গতকাল নতুন পদে যোগদানে সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে ডা. সাজিদ হাসান যোগদান করেন বলে নিশ্চিত করেছেন তিনি।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ