ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে থানায় বৈঠকখানা
- আপলোড তারিখঃ
১০-১১-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত হল সদর থানা বৈঠকখানা। গতকাল সোমবার ঝিনাইদহ পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম ফলক উন্মোচনের মাধ্যমে এ বৈঠক খানার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, ওসি (অপারেশন) আবুল খায়েরসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর সার্বিক তত্বাবধানে সদর থানার বৈঠক খানার সৌন্দর্য্য বর্ধনে পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উন্নয়ণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
কমেন্ট বক্স