বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় লোকমোর্চার বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২০ ইং
দর্শনায় লোকমোর্চার বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা অফিস: দর্শনায় জীবননগর উপজেলা লোকমোর্চার বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় দর্শনা ওয়েভ ফাউন্ডেশন ট্রেড টেনিং সেন্টারে দিনব্যাপী এ কর্মশালার অয়োজন করে জীবননগর উপজেলা লোকমোর্চা। এ কর্মশালায় আগামী এক বছর স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও নারী নির্য়াতন প্রতিরোধে সামাজিক নিরাপত্তার মত গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে। কর্মশালায় জীবননগর উপজেলা লোকমোর্চাসহ ৮টি ইউনিয়ন কমিটির ৫১জন সদস্য অংশ নেন। আগামী এক বছর জীবননগর উপজেলা লোকমোর্চার কার্যক্রম বাস্তবায়ন নিয়ে মতামত প্রদান করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর লোকমোর্চার সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সুলতানা লাকী, মনোহরপুর ইউনিয়ন চেয়ারম্যান ও লোকমোর্চর সভাপতি সোহবার হোসেন, উথলী ইউনিয়ন লোকমোর্চর সভাপতি আব্দুল মান্নান পিল্টু, সীমান্ত ইউনিয়নের সভাপতি আব্দুল গনি, রায়পুর ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন বিশ্বাস, কেডিকের সভাপতি দাউদ হোসেন, উপজেলা লোকমোর্চার সহসাধারণ সম্পাদক সাজেদা আক্তার সাজু, উথলী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাজল। ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে ছিলেন উপপরিচালক আব্দুস শুকুর ও উপসমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। কর্মশালা অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল আলিম সজল।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ