বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গরুসহ দুই চোরাকারবারী আটক

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২০ ইং
মেহেরপুরে গরুসহ দুই চোরাকারবারী আটক
মেহেরপুরে গরুসহ দুই চোরাকারবারী আটকমেহেরপুর অফিস: মহেরপুরে চোরাই পথে ভারত থেকে গরু আনার সময় ৩টি গরু উদ্ধার, দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেল ৪ টার দিকে মেহেরপুর সদর থানার পুলিশ অভিযান চালিয়ে মেহেরপুরের কালাচাঁদপুর এলাকা থেকে গরু উদ্ধারসহ দু’জনকে আটক করে। আটককৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আব্দুস সালাম ও একই এলাকার আব্দুস সামাদের ছেলে শাহ আলম। মেহেরপুর থানা পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে গরু ৩ টি উদ্ধারসহ দু’জন গরু চোরা কারবারীকে আটক করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ