বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভোটারার মেয়র হিসেবে টোটন জোয়ার্দ্দারকে আবার চাই

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২০ ইং
ভোটারার মেয়র হিসেবে টোটন জোয়ার্দ্দারকে আবার চাই
মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের সঙ্গে ওয়ার্ড আ.লীগের সভাপতি-সম্পাদকদের সভা সমীকরণ প্রতিবেদন: আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় শহরের কবরী রোডে মেয়র প্রার্থীর টোটন জোয়ার্দ্দারের বাসভবনে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় মেয়র প্রার্থী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনে নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের কাছে প্রার্থী সম্পর্কে স্পষ্ট ধারণা তুলে ধরতে হবে। নির্বাচনের প্রচারণা পাড়া-মহল্লায় সঠিকভাবে হয় সেদিকে সকলকে সচেষ্ট থাকতে হবে। এছাড়াও বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন হেলা ও জেলা পরিষদ সদস্য-আ.লীগ নেতা শহিদুল ইসলাম শাহান, পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি আব্দুল মতিন, ২নং ওয়ার্ড সভাপতি আতিয়ার রহমান, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দীন, ৪নং ওয়ার্ডের সভাপতি রফিকুল হাসান ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন ৫নং ওয়ার্ডের সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম মালিক ৬নং ওয়ার্ডের সভাপতি মুন্সি শাহাজামাল ও সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক, ৮নং ওয়ার্ডের সভাপতি কামরুজ্জামান তালু ও সাধারণ সম্পাদক এমদাদুল হক এবং ৯নং ওয়ার্ডের সভাপতি মাসুদ হোসেন জোয়ার্দ্দার অলোক ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বুলবুল। ভোটের সার্বিক বিষয় তুলে ধরে বক্তারা বলেন, ‘মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দার যেভাবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন তা ভোটারদের মাঝে সাড়া ফেলেছে। ভোটাররা সকলেই সচেতন। পাড়া-মহল্লায় সবখানেই মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। তাঁরা পৌরসভার গুরুত্বপূর্ণ মেয়র পদে টোটন জোয়ার্দ্দারকে আবার দেখতে চাই ।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ