বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ-৩ আসনের এমপি চঞ্চলের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২০ ইং
ঝিনাইদহ-৩ আসনের এমপি চঞ্চলের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিনিধি, মহেশপুর: ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল ও তাঁর পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোবাবার বিকেলে শ্যামকুড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জামিরুল হকের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিমির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন, শ্যামকুড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও আসন্ন নির্বাচনের ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. জামিরুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউপি সদস্য বিশারত আলী বিশু, কৃষকলীগের সভাপতি রাশেদ মীর, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের আহবায়ক তৌহিদুর রহমান খোকাসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শতশত নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সংসদ সদস্যসহ তার পরিবারের সদস্যদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ