বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী রেলওয়ে জামে মসজিদ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২০ ইং
উথলী রেলওয়ে জামে মসজিদ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী বাজারে রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঈশার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মসজিদের সার্বিক উন্নয়ন ও আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা কর হয়। মসজিদ কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল্লাহসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উক্ত মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের মধ্যে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার শিক্ষক ও অত্র মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ