বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা ও সংবর্ধনা প্রদান

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২০ ইং
মেহেরপুরে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা ও সংবর্ধনা প্রদান
মেহেরপুর অফিস: মেহেরপুরের সাবেক ক্রিকেটারদের নিয়ে মিলন মেলা ও সংবর্ধনা দিয়েছেন মেহেরপুর পৌর সভার মেয়র এবং জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সাবেক ক্রিকেটার নকীব হেলালী মুকুল, শামসুজ্জামান শামীম, সোহেল আহমেদ, জাহিদ হোসেন, মাসুদ করিম ধলস, শামীম বশির, এমদাদুল হক, আব্দুস সালাম, নাজমুস সাদাত বুড়েকে সংবর্ধনা দেওয়া হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে সংবর্ধিত সাবেক ক্রিকেটারদের সম্মাননা ক্রেস্ট ও ফুলের স্টিক তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, সৈয়দ মঞ্জুরুল কবির রিপন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ