গাংনীর চাঁদপুরে শহীদ আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৭-১১-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুরে শহীদ আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাদপুর ফুটবল মাঠে এ খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান। চাঁদপুর আদর্শ ক্লাবের সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, বিশিষ্ট সমাজসেবক ইটভাটা মালিক সমিতির উপজেলা সভাপতি এনামুল হক, রাইপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (মকলেছ), বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা শফিউল ইসলাম ও চাঁদপুর আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহিম আদিল রুমেল। এসময় অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে বেতবাড়ীয়া পাবলিক ক্লাব ফুটবল একাদশ উপজেলার ভোমরদহ ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে। মাসব্যাপী এ টুর্নামেন্টে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ১৬টি দল অংশগ্রহণ করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কমেন্ট বক্স