বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জের মাদারহুদায় আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২০ ইং
মুন্সিগঞ্জের মাদারহুদায় আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় ইউনিয়নের ২নং ওয়ার্ড মাদারহুদা গ্রামে এ কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাসানুজ্জামান হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন আনারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহান আলী, দপ্তর সম্পাদক মতিয়ার রহমান ও সাবেক সভাপতি আব্দুল আজিজ। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন আনিছ, সেক্রেটারি মিনাজ ইসতিয়াক মিঠু, গোলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, রিয়াজ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ