চুয়াডাঙ্গায় নতুন আক্রান্ত ও নমুনা সংগ্রহ নেই
- আপলোড তারিখঃ
০৭-১১-২০২০
ইং
দেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ও মৃত্যু দুটিই কমেছে
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। এই সময় ১ হাজার ৪৬৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ৪ জন। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় গতকাল নতুন কোনো করোনা শনাক্ত হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫২৭ জনে। গতকাল শুক্রবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৭ জন।
জানা যায়, গত বৃহস্পতিবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে জেলা থেকে ১২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত ১২টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ১২টি নমুনার ফলাফলই নেগেটিভ আসে। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে কোনো নমুনা সংগ্রহ করেনি। জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৬ হাজার ৩৯১টি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৩৯১টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ১৮৮টি, পজিটিভ ১ হাজার ৫২৭টি, নেগেটিভ ৪ হাজার ৬৯১টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫৮জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৪জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪০ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
কমেন্ট বক্স