বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক মিঠুনকে সম্মাননা প্রদান

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২০ ইং
সাংবাদিক মিঠুনকে সম্মাননা প্রদান
সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় জীবননগর অফিস: সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাসেম্বলীর জীবননগর উপজেলার সভাপতি সাংবাদিক মিঠুন মাহমুদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদের মিলনায়তনে সেচ্ছাসেবী সংগঠন এফএসডিওর আয়োজনে সামাজিক ও মানবিক কাজের জন্য বিশেষ অবদান রাখায় ৬টি জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের ১০জন ব্যক্তির হাতে এই সম্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। এসময় সেচ্ছাসেবী সংগঠন এফএসডিওর প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সিভিল সাজন ডা. শেখ আবু শাহীন। টিএম সাইফুল আলমের সার্বিক পরিচালনা বিশেষ অতিথি ছিলেন, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরামুদদৌলা, বীর মুক্তিযোদ্ধা মনি, যশোর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদ হাসান বুলু, মনিরামপুর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। এদিকে, সাংবাদিক মিঠুন মাহমুদ সম্মাননা স্মারক পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন, জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ্যাড. আকিমুল ইসলাম, সাংবাদিক জহিরুল ইসলাম, ফয়সাল মাহতাব মানিক, মাজেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুম, হাসাদহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, জীবননগর শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির সামি মুহিত, সদস্য চাষী রমজান, তুহিনুজ্জামান, লাবনী, জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের এ আর ডাবলু, ঐশ্বর্য সাহা প্রিয়া, সাদিয়া, গঙ্গাদাশপুর যুব সংগঠনের সভাপতি শাহিন কবির, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়া দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ