বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন ডিসি নজরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২০ ইং
দামুড়হুদা মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন ডিসি নজরুল ইসলাম
প্রতিবেদক, দামুড়হুদা : দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের সামনে নির্মাণাধীন মডেল মসজিদের কাজ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদার সহকারি কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার দামুড়হুদা মডেল মসজিদের নির্মাণকাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা ঘুরে ঘুরে দেখেন এবং মসজিদের কাজে যেন কোনো অনিয়ম না হয় সে দিকে লক্ষ্য রাখার বিষয়ে ঠিকাদারকে নির্দেশনা দেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ