বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফ্রান্সে মহানবী (সা:)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হাসাদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২০ ইং
ফ্রান্সে মহানবী (সা:)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হাসাদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রতিবেদক, হাসাদাহ: ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জীবননগর উপজেলার হাসাদাহ প্রেসক্লাব ও সহযাত্রী ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার বিকালে হাসাদাহ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডিএম মতিয়ার রহমান, হাসাদাহ জামে মসজিদ কমিটির সভাপতি খলিল উদ্দীন, সাধারণ সম্পাদক আহাসান খন্দকার, হাজী কুতুব উদ্দীন, খন্দকার জামাল উদ্দীন ভরসা সাংবাদিক কবির আহমদ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুজ্জামান রিপন, শামসুল আলম, আল আমিন, বদরুজ্জামান শ্যামল, মুন্সী কবির হোসেন, সহযাত্রীর ফাউন্ডেশনের সভাপতি সাব্বির হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক আল মামুন, উপদেষ্টা সোহানুর রহমান, সহসভাপতি আজিজুল হাকিম তাজু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ