বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে করোনাকালীন প্রণোদনার অর্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২০ ইং
মেহেরপুরে করোনাকালীন প্রণোদনার অর্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ
মেহেরপুর অফিস: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এর প্রচেষ্টায় করোনাকালীন মহামারীর প্রণোদনার অর্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ও আশরাফপুর দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এ প্রণোদনার অর্থ বিতরণ করা হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজউদ্দিন উপস্থিত থেকে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১শ শিক্ষার্থীদের মধ্যে ৩শ টাকা করে এবং আশরাফপুর দাখিল মাদরাসার ৪০ জন শিক্ষার্থীর মাঝে ৩শ টাকা করে প্রণোদনার অর্থ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক আরিফ হোসেন, আসাদুজ্জামান, সুলতান উদ্দিন, রোমানা দিল আফরোজ, বাবুল আক্তার, শাহাবুদ্দিন আলী, রায়হান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ