বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনাযোদ্ধাদের কাছে পৌঁছে গেল স্বীকৃতিবার্তা

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২০ ইং
করোনাযোদ্ধাদের কাছে পৌঁছে গেল স্বীকৃতিবার্তা
প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মুখসারির সমীকরণ প্রতিবেদন: দৈনিক প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলায় করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। গতকাল ৪ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনই প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা, ফুলেল তোড়াসহ স্বীকৃতিবার্তা পৌঁছে দেওয়া হয়। ``প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম ও বন্ধুসভার সভাপতি রনি আলম জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, ``সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম কবির, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি ও নাগরিক সংগঠন জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানার কাছে এসব পৌঁছে দেন। আকষ্মিক এই উপহার পেয়ে সকলেই প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীত শুভেচ্ছা জানান। ``চুয়াডাঙ্গা প্রেসক্লাবে স্বীকৃতিবার্তা প্রদানকালে অনান্যের মধ্যে প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ আতিয়ার রহমান ও সদস্য মফিজুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা লোকমোর্চা কার্যালয়ে স্বীকৃতিবার্তা গ্রহণকালে ওয়েভ ফাউণ্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সমন্বয়কারী জিল্লুর রহমান যুদ্ধ, জেলা লোকমোর্চার যুগ্ম সম্পাদক দিলরুবা খুকু, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন ও হেলেনা পারভীন এবং সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভীন লায়লা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ