ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
০৩-১১-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হলিধানী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গত রোববার রাতে সদর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের নির্দেশে সদর থানা-পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সিআর মামলা নং-১১২০/১৫ এর পাঁচমাসের কারাদ- এবং পাঁচ লক্ষ দশ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত ফজলুল করিম মোল্লার ছেলে মো. শওকত আলী। পরবর্তীতে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স