বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আগের দিন, আর বর্তমানকে মিলিয়ে দেখবেন

  • আপলোড তারিখঃ ০২-১১-২০২০ ইং
আগের দিন, আর বর্তমানকে মিলিয়ে দেখবেন
চুয়াডাঙ্গায় ড্রেন ও রাস্তার নির্মাণ কাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেছেন, আমার পরিষদের মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে সবথেকে বেশি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। আসলে বার বার নানা-প্রকার বাধাঁর মধ্যেও আমাকে কাজ করতে হয়। তবে এতো অল্প সময়ে আমি যত উন্নয়নমূলক কাজ করেছি, আর যত কাজ চলমান, তা আগে কখনো হয়নি। অনেকেই হিংসা করছেন। ছড়াচ্ছেন বিভিন্ন প্রকার গুজব। আপনারা ওসব গুজবে কান দিবেন না। নিজেরা আগের দিন, আর বর্তমানকে মিলিয়ে দেখবেন। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ফার্মপাড়ায় (ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে) আরসিসি ঢালাই রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এসময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আরো বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। পৌর সেবক হিসেবে আমি নিজেকে মনে করি। আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের সেইভাবেই জিপু হয়েই সেবা করবো। আমার অফিসের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকে। আপনারা বলেছিলেন, এই রাস্তাটি খারাপ। বাচ্চাদের স্কুলে যেতে কষ্ট হয়। আমি নিজে এসে সেটা তদারকি করেছি। এখন কাজটি হচ্ছে। আপনারা উন্নত সেবা পাবেন, সেটাই আমি চাই। উদ্বোধকালে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, শেফালী খাতুন, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, উপসহকারি প্রকৌশলী আনিসুজ্জামান, ঠিকাদার মো. মতুর্জা, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দীপন, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য ও ডা. আফসার উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুল হোসেন সেলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম, সাইফুল, মুসা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা আতিক, রাব্বি, আকিব, জাহিদ, রাসেল, স্থানীয় বাসিন্দা আহাদ আলী, আব্দুর রমি মাস্টার, মনিরুজ্জামান মানিক, মোশারেফ হোসেন, নিজাম উদ্দীন, আব্দুল জলিল, মসলেম উদ্দীন, কবির হাসান কারণ, শোভন, আজিজুল হক, আশরাফ, সকলেচুর রহমান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ