বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা হারদী গ্রামের জামাল উদ্দিন ফেনসিডিলসহ গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০১-১১-২০২০ ইং
আলমডাঙ্গা হারদী গ্রামের জামাল উদ্দিন ফেনসিডিলসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভালাইপুর মোড় থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক জামাল উদ্দিন (৪৩) হারদী গ্রামের নুরল হকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আহসানুরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভালাইপুর মোড়ে অভিযান পরিচালানা করেন। অভিযানকালে জামাল উদ্দিনকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। একই সাথে আসামীর কাছ থেকে রেজিস্ট্রেশন বিহনি একটি ভিকটর- আর ১শ’ সিসি’র কালো রং এর মটরসাইকেল জব্দ করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ