বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৌর মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২০ ইং
চুয়াডাঙ্গায় পৌর মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পৌর এলাকার ৬নং ওয়ার্ডের হাজরাহাটি এলাকায় এ নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। নির্বাচনী পথসভা ও গণসংযোগে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান। এসময় আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড সভাপতি মো. শাহাজামাল মুন্সি, যুগ্ম-সাধারণ সম্পাদক ওহিদ মুন্সি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহিন, হাবিবুর রহমান মাস্টার, ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জোয়ার্দ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাগর, কামরুল ইসলাম, রোকনুজ্জামান সবুজ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সুমন, রাজা, ইন্তা, হৃদয়, হাসিবুল, হামিদুল সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং স্থানীয় সাধারণ জনগণ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ