বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ভিমরুলের হুলে আমির হোসেনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২০ ইং
দামুড়হুদায় ভিমরুলের হুলে আমির হোসেনের মৃত্যু
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভিমরুলের হুলে আমির হোসেন (৩২) নামের এক ব্যক্তির মৃত্য হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। নিহত আমির হোসেন দামুড়হুদা সদর পোষ্ট অফিসপাড়ার নুর ইসলামের ছেলে। জানা যায়, গত সোমবার বেলা ১১টার দিকে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যায় আমির হোসেন। মাছ ধরার একপর্যায়ে নদীর ধারের একটি গাছের ডাল কাটার জন্য দা দিয়ে কোপ দিলে ডালে থাকা ভিমরুলের বাসা ভেঙে যায়। তখন অগনিত ভিমরুল আমির হোসেনের সারা শরীরে হুল ফুটালে সে অসুস্থ হয়ে পড়ে। এসময় ভিমরুলের হুল থেকে বাঁচতে আমির হোসেন নদীতে লাফ দেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমিরুলের অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গতকাল সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে আলমডাঙ্গা পৌঁছালে আমিরুলের মৃত্যু হয়। এসময় পরিবারের সদস্যরা লাশ নিয়ে দামুড়হুদা নিজ বাড়িতে ফিরে যায়। এদিকে, গতকাল বাদ আছর জানাজার নামাজ শেষে দামুড়হুদা কবরস্থানে নিহতের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ