বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় রেললাইন স্থাপন বন্ধের দাবিতে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় রেললাইন স্থাপন বন্ধের দাবিতে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
কার্পাসডাঙ্গা প্রতিবেদক: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় রেললাইন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পেশ করেছে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর ও বাঘাডাঙ্গা রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটি। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল এ স্মারকলিপি গ্রহণ করে। স্মারকলিপি সূত্রে জানা যায়, ‘বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে। এদেশে কৃষক সমাজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কৃষি বান্ধব সরকার কৃষি ফসলি জমি নষ্ট করে রেললাইন স্থাপনের সিন্ধান্ত নিয়েছে। যে কারণে হাজার হাজার হেক্টর বিঘা কৃষি জমি নষ্ট হবে। এলাকার কৃষিজীবি মানুষ না খেয়ে মরবে। সরকারের কাছে আমাদের জোর দাবি রেললাইন স্থাপন করে এলাকায় দূর্ভিক্ষ ডেকে আনবেন না। রেল লাইন স্থাপন বন্ধ না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটির আহবায়ক মওলা বক্স, যুগ্ম আহবায়ক ইউপি সদস্য মনিরুজ্জামান মন্টু, ডা. ইবাদত আলী, আবুল কাশেম, আশরাফ আলী, রবজেল আলী, হযরত আলী, মহাসিন আলী, নোয়াজ্জেশ আলী, আলাউদ্দিন, তমিজ উদ্দিন, জাহিদুর রহমান মুকুল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ