বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মায়ের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০২০ ইং
আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদেের আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মা শাহেদা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজণিত রোগে ভুগছিলেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়ার বঙ্গজপাড়ার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গতকালই আছর নামাজের পরে বঙ্গজপাড়া কবরস্থান মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে বঙ্গজপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। উক্ত নামাজের জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এড. ওয়াহেদুজ্জান বুলা, মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আহবায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইবাদত হোসেন, জেলা বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সকল রাজনৈতিক নেতা-কর্মীসহ তাঁর পরিবারের সদস্যরা। মিজানুর রহমান মিজানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মাহমুদ হাসান খান বাবু ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ