বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শত বাধা বিপত্তির মধ্যেও আমি কাজ করে যাচ্ছি

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০২০ ইং
শত বাধা বিপত্তির মধ্যেও আমি কাজ করে যাচ্ছি
চুয়াডাঙ্গার গুলশানপাড়ায় রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের গুলশানপাড়ায় রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটায় পৌরসভার কাউন্সিলর-কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজ হবে। উদ্বোধনের সময় স্থানীয় বাসিন্দাদের কাজ দেখে নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, আপনারা ভোট দিয়েছেন বলেই আমি আজ মেয়র। আপনাদের কথা ভাবার জন্যই আমি আছি। মনে রাখবেন, আপনারা যেমন ভেবেছিলেন আমার কথা, ঠিক তেমনি আমি সবসময় আপনাদের কথা আমি ভাবি। বার বার আপনাদের জন্য ছুটে চলি। পৌরসভার প্রত্যেকটি নাগরিকের সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। শত বাধা বিপত্তির মধ্যেও আমি সবসময় আপনাদের কথা ভেবে কাজ করে যাচ্ছি। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর শেফালী খাতুন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, ঠিকাদার মুক্তার আলী বিশ্বাস, স্থানীয় বাসিন্দা ফজলুল হক খেদু, শাহজাহান, ছানোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, আলামিন, মঈনুদ্দিন, কাজল, রাজু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ