মহেশপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী আহত
- আপলোড তারিখঃ
২৪-১০-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় রাশিদুল ইসলাম (২৫) নামের এক সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল চারটায় মহেশপুর থানার দত্তনগর ফার্মের নিকট এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহত রাশিদুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত রাশিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থানার দত্তনগর গ্রামের পোড়াপারার লিয়াকত আলীর ছেলে।
জানা যায়, গতকাল বিকেলে মহেশপুর থেকে সিএনজি যোগে দত্তনগর যাচ্ছিলেন। পথিমধ্যে দত্তনগর ফার্মের নিকট পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাককে সাইড দেওয়ার সময় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে সিএনজি যাত্রী রাশিদুল গুরুতর জখম হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, ‘সড়ক দুর্ঘটনায় রাশিদুলের হাতসহ শরীরের বিভিন্নস্থানে গুরুত্বর আঘাত লেগেছে। আঘাত গুরুত্বর হওয়ায় তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।’
কমেন্ট বক্স