বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুটি হনুমানের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২০ ইং
মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুটি হনুমানের মৃত্যু
মেহেরপুর অফিস: মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি হনুমানের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে শহরের কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, মেহেরপুর কোর্ট এলাকার রেজিস্ট্রি অফিসের সামনে একদল কালোমুখো হনুমান ঘোরাঘুরি করছিলো। এসময় হনুমান দলের একটি শিশু সদস্য উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের ওপর লাফ দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহূর্তের মধ্যেই মারা যায়। দলের অন্য একটি সদস্য শিশু সদস্যটিকে উদ্ধাররের জন্য বৈদ্যুতিক তারে লাফ দিলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এই হনুমানটিরও মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ