বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা ‘জাতির পিতার শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২০ ইং
মেহেরপুরে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা ‘জাতির পিতার শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা সভা
মেহেরপুর অফিস: মেহেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শতঘণ্টা মুজিবচর্চা ‘জাতির পিতার শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৮ টায় মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। জুম কনফারেন্সে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ