ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে গাংনীতে সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
২২-১০-২০২০
ইং
গাংনী অফিস:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মেহেরপুরে গাংনীতে সংবাদ সম্মেলন করেছেন গাংনী উপজেলার কামারখালী গ্রামের বিপ্লব খান নামের এক ব্যক্তি। গতকাল বুধবার বিকেলে গাংনী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লব খান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গ্রামের বেল্লাল খন্দকার গং ও তাঁর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ জমি বেল্লাল লোকজন গত ১৬ অক্টোবর জোরপূর্বক দখল করতে যায়। বিষয়টি পুলিশ বাহিনীকে অবহিত করলে পুলিশ উভয়পক্ষকে থানায় উপস্থিত হবার জন্য বলে। কিন্তু প্রতিপক্ষ বেল্লাল গং থানায় উপস্থিত হয়নি। উপরন্ত ১৭ অক্টোবর গাংনীর চোখ নামের একটি ফেসবুক পেইজে আওয়ামী লীগের অফিস ভাঙ্চুর ও সংঘর্ষের কথা তুলে ধরে অপপ্রচার করে। ফেইসবুকে যে সকল কথা লিখে অপপ্রচার চালাচ্ছে এমন কিছুই ঘটেনি। বরং বেল্লাল গং অন্যের জমি জোরদখল করার জন্য ও রাজনৈতিক ফায়দা লুটতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে, তা আবার রাতের আধারে ছিড়ে আমাদের মাথায় দোষ চাপানোর পায়তাঁরা করছে। যা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার সামিল। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গ্রামের ছোট ছোট বিষয়গুলি কিছু স্বার্থন্বেষীমহল ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালিয়ে গ্রামের শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ নষ্ট করতে চাইছে। এধরণের উষ্কানিমূলক প্রচারে গ্রামের সাধারণ মানুষ উদ্বুদ্ধ হলে যেকোনো রক্তক্ষয়ী সংঘর্ষের মত ঘটনা ঘটতে পারে। প্রতিপক্ষ আমাদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা তথ্য প্রকাশ করে সামাজিকভাবে হেয়পতিপন্ন করার চেষ্টা করছে। উক্ত সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সাংবাদিকগণ ছাড়াও কামারখালী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স