বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ২১-১০-২০২০ ইং
ঝিনাইদহে বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে শহরের হার্ভাড স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ জামান। বিশ্বসাহিত্য কেন্দ্র ঝিনাইদহ ইউনিটের ইনচার্জ আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, টিআইবি’র সংগঠক সুরাইয়া পারভীন মলি, কবি গুলজার হোসেন গরিব। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ