জীবননগরে সিএনজি-আলমসাধুর সংঘর্ষে চারজন আহত
- আপলোড তারিখঃ
২১-১০-২০২০
ইং
শহর প্রতিবেদক, জীবননগর:
জীবননগরে সিএনজি ও আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে চারজন আহত হয়েছে। এরমধ্যে দুজন যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার বাঁকা ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- বাঁকা গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০), সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের আজিবারের স্ত্রী আরজিনা খাতুন (৪৫), মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের আমজাদ আলীর ছেলে আলমসাধু ড্রাইভার মিরাজ আলী (৫০) ও জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ার মৃত ইসমাইলের ছেলে সিএনজি ড্রাইভার আশাদুল হক (৫০)।স্থানীয়রা জানান, জীবননগর থেকে ছেড়ে যাওয়া সিএনজি এবং হাসাদহ থেকে ছেড়ে আসা আলমসাধুর মধ্যে বাঁকা ব্রিকফিল্ড নামকস্থানে মুখোমুখী সংঘর্ষ হলে এই চালকসহ চারজন আহত হন।
কমেন্ট বক্স