বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতীয় ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২০ ইং
ভারতীয় ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার
মেহেরপুর গাংনী সীমান্তে কুষ্টিয়া ৪৭ বিজিবির অভিযান মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার গাংনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বিজিবির পৃথক অভিযানে এসব ফেনসিডিল ও ট্যাবলেট উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফরহাদ হারুন চৌধুরী জানান, কাথুলী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার ফজলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর পাঁকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩৫০ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে, ধলা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ধলার মাঠ থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার কার হয়েছে। এদিকে, শেওড়াতলা বিওপির টহল কমান্ডার নায়েক বোরহান উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়ার মাঠ থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল ফেনসিডিল এবং ৪শ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও গরু মোটাতাজাকরণ ট্যাবলেটের আনুমানিক মূল্যে প্রায় ২ লাখ টাকা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ