বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২০ ইং
ঝিনাইদহে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে সংসদীয় উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে সারা দেশের ন্যায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার সকালে শহরের এইচএসএস সড়কে দলটির জেলা কার্যালয়ের জেলা বিএনপি আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এসএম মশিয়ুর রহমান, সদস্যসচিব অ্যাড. এমএ মজিদ প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ