বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২০ ইং
কালীগঞ্জে ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার একটি অংশ। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক নাজমুল হোসেন। এসময় কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু তাহের হিরু, রাকিব হাসান, হাবিবুর রহমান হাবিব, ইকলাস, ইয়ারুল, ওয়াসিম আকরাম, শাওন, আলফেড বিশ্বাস, শিমুলসহ ছাত্রদলে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা নবগঠিত আহবায়ক কমিটিকে আত্মীয়করণ কমিটি উল্লেখ করে অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী, শিক্ষিত ও যোগ্যদেরকে নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান এবং একই সাথে ঝিনাইদহ জেলা ছাত্রদল, খুলনা বিভাগীয় টিম, কেন্দ্রীয় ছাত্রদল এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ