বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক বিভাগের কর্মচারীকে মারধর!

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০২০ ইং
সড়ক বিভাগের কর্মচারীকে মারধর!
চুয়াডাঙ্গায় দুটি লোড ট্রাককে মাথাভাঙ্গা ব্রীজে উঠতে বাধা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের চৌরাস্তা মোড় (শহীদ হাসান চত্বর) সংলগ্ন মাথাভাঙ্গা ব্রীজে ওভার লোড ট্রাক উঠতে বাধা দেওয়ায় সড়ক বিভাগের এক কর্মচারীকে মারধর করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে মাথাভাঙ্গা ব্রীজের দৌলাতদিয়াড় অভিমুখে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর বড় বাজার অংশে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা ওই ট্রাক দুটি আটক করে। স্থানীয় ব্যক্তিরাসহ সড়কের বিভাগের আহত কর্মচারী মিরাজ অভিযোগ করে জানান, ‘রাত ১০টার পর দুটি ওভার লোড ট্রাক মাথাভাঙ্গা ব্রীজ দিয়ে পার হতে চাইলে বাধা দিই। এসময় কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন এসে লোড দুটি ট্রাক আটকানোর অপরাধে সড়কের আমাকে মারধা করে।’ এসময় ব্রীজের পাহারাদারকে মারধরের খবর শুনে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা ট্রাক দুটিকে থানায় নেয়। সড়কের আহত ওই কর্মচারী আরও জানান, ‘কয়েকবার মাথাভাঙ্গা ব্রীজটি ক্ষতিগ্রস্ত হলে ব্রীজের উভয়পাশে দিন-রাত পাহারার ব্যবস্থা করে সড়ক বিভাগ কর্তৃপক্ষ। একই সাথে নিয়ম করে দেয় গাড়িসহ ১০টনের বেশি ওজন থাকলে ক্ষতিগ্রস্থ ব্রীজ দিয়ে সেই গাড়ি পার করা যাবে না। কিন্ত আমি যে দুটি ট্রাক পারাপারে বাধা দিই তার আনুমানিক ১৮ টন মালামালসহ ওজন প্রায় ২৮ টন। দুটি ট্রাকেই ধানের বীজ লোড ছিল। এ ধরনের লোড গাড়ি যদি আমি এই ব্রীজ দিয়ে পার হতে দিতাম তাহলে যেকোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। এদিকে, ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ সড়ক বিভাগের আহত ওই কর্মচারীকে চিকিৎসার জন্য সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আটক ট্রাক দুটির নাম্বার চুয়াডাঙ্গা ট-১১-০৪৮৮ এবং চুয়াডাঙ্গা ট-১১-০৭৮৮। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘সদর থানার পুলিশ আহত ওই কর্মচারীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এছাড়া এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ