বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৯-১০-২০২০ ইং
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হত্যা মামলার আসামী গ্রেপ্তার
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দিনমজুর আলামিন হত্যাকাণ্ডের ঘটনায় চম্পা খাতুন নামে প্রবাসীর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার নিহতের বাবা শফিউদ্দিন শেখ বাদি হয়ে হরিণাকুণ্ডু থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি পার্শ্ববর্তী আদর্শ আন্দুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাসিবুল ইসলামের স্ত্রী চম্পা খাতুনসহ আটজনকে আসামী করেন। গ্রেপ্তারকৃত আসামী চম্পা খাতুনকে গতকাল রোববার ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ১৬৪ ধারায় জবানবন্দীতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। এবিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, গত ১৫ অক্টোবর সকালে উপজেলার তাহেরহুদা গ্রামের দোয়ারপাড়া মাঠের ধানক্ষেত থেকে আলামিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার ভবানিপুর গ্রামের শফিউদ্দিন শেখের ছেলে। পরকিয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মামলার অনান্য আসামীদের দ্রুত গ্রেপ্তার আইনের আওতায় আনা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ