জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
- আপলোড তারিখঃ
১৯-১০-২০২০
ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকার বাইরের ইজিবাইকগুলোকে অনুমতি না প্রদানে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা পৌরসভা থেকে শহরে চলাচলের অনুমতিপত্র প্রদানে পৌরসভার বাইরের ইজিবাইককে অনুমতি না প্রদান করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রোববার তারা শহরে যানযট নিরসনে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতা করার কথা জানিয়ে এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে পৌরসভা মিলনায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষে ইজিবাইক মালিক শ্রমিক বহুমুখী সমিতিকে জেলা সমবায় কার্যলয় থেকে বাতিল ঘোষণা করার পত্র তুলে ধরা হয়। পত্রটি পৌর কাউন্সিলর খোকন মুন্সী সভায় পাঠ করে শোনান এবং এ বিষয়ে দেখার জন্য জাহাঙ্গীর হোসেনকে দায়িত্ব নেন। পরে সংগঠন দুটো মতবিনিময়-এর সিদ্ধান্ত নেয়। কিন্তু বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি মতবিনিময়ের জন্য বার বার তাগিদ দিলেও, ইজিবাইক মালিক শ্রমিক বহুমুখী সমিতি কোনো পদক্ষেপ নেয়নি। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, পৌরসভার পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানের ইজিবাইককে পৌরসভার অনুমতি দেওয়া হয়েছে। অথচ তারা পৌরসভার মধ্যকার নয়। বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু বলেন, আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক শহরে যানযট নিয়ন্ত্রণে আমরা সকল প্রকার সহযোগিতা করতে ইচ্ছুক। আমরা পৌরসভা থেকে অনুমতিপত্র নিতেও প্রস্তুত। তবে পৌরসভার বাইরের কাউকে পৌরসভার অনুমতিপত্র দেওয়া যাবে না। আমার কাছে এমন প্রমাণ আছে, যারা পৌরসভার ভিতরের নয়। কিন্তু পৌরসভার কার্ড আছে। তিনি আরও জানান, ইজিবাইক মালিক শ্রমিক বহুমুখী সমিতির অনুমতি থাকলে আমরা সহযোগিতা করব।
কমেন্ট বক্স