বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অভিনব কৌশলে তিন দোকানে চুরি!

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২০ ইং
চুয়াডাঙ্গায় অভিনব কৌশলে তিন দোকানে চুরি!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সমবায় ব্যাংক মার্কেটে একই রাতে জনি ফটোস্ট্যাট, চুয়াডাঙ্গা ফটোস্ট্যাট ও রাসেলের চায়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকানের দেওয়ালে আটকানো একজাস্ট ফ্যান খুলে ও একটি দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সমবায় মার্কেটের জনি ফটোস্ট্যাট অ্যান্ড কম্পিউটারর্সের সত্বাধিকারী সাইদ হাসান জনি জানান, ‘বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়। শনিবার সকালে অন্যদিনের মতো দোকানের তালা খুলে ভিতরে ঢুকে দেখি দোকানের জিনিসপত্রগুলো অগোছালো ও এলোমেলো। পরে দেখি দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে সেখানে রাখা নগদ ১ লাখ ৫০ হাজারের মতো টাকা চোরেরা নিয়ে গেছে। এ সময় তিনি পাশ্ববর্তী দোকান চুয়াডাঙ্গা ফটোস্ট্যাটের মালিককে খবর দিলে তিনিও দোকানে এসে দেখেন একই অবস্থা।’ চুয়াডাঙ্গা ফটোস্ট্যাটের মালিক ফারুক হোসেন জানান, ‘খবর পেয়ে দোকানে আসি এবং তালা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখি সবকিছু এলামেলো অবস্থায় আছে। চোরচক্র একইভাবে আমার দোকানে প্রবেশ করে চুরি করেছে। দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র।’ রাসেলের চায়ের দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চোরচক্র সেখান থেকে টাকা না নিলেও দোকানে রাখা সিগারেট ও কিছু খাবার জিনিস নিয়ে গেছে। পরবর্তীতে তারা চুয়াডাঙ্গা সদর থানায় খবর দিলে ঘটনাস্থলে সদর থানা পুলিশের একটি টিম যায়। চুয়াডাঙ্গা সমবায় মার্কেট কমিটির সভাপতি তৌফিকুজ্জামান বলেন, চুরির ঘটনার খবর শুনে শনিবার সকালে দোকানে আসি। চুরির ঘটনা আসলেই খুবই দুঃখজনক। থানায় অভিযোগ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এটা একটি সংঘবদ্ধ চোরের কাজ। চোর ধরতে আমরা অভিযান শুরু করেছি।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল