বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিলিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২০ ইং
মিলিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার
সমীকরণ প্রতিবেদন: বান্ধবীর বাড়ীতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া মিলিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শনিবার টাঙ্গাইল জেলার গোপালপুর থানার করিহাটা গ্রাম থেকে উদ্ধার হওয়া মিলিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেন এসপি জাহিদ। উদ্ধার হওয়া মিলি (১৪), দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের লিমন হোসনে ও ফাতেমা খাতুনের মেয়ে এবং দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে বান্ধবীর বাড়ীতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মিলি। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসলেও মিলি বাড়িতে না ফেরায় তার মা খুঁজতে বের হয়। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের পরামর্শে পরদিন ১১ অক্টোবর সকালে দামুড়হুদা থানায় হাজির হয়ে মেয়েকে খুঁজে পাচ্ছে না মর্মে একটি সাধারণ ডায়েরি করেন ফাতেমা খাতুন। ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দিকনির্দেশনায় দামুড়হুদা থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. আব্দুল বাকী তদন্ত শুরু করেন। তদন্তকালে একটি অজ্ঞাত মোবাইল নাম্বারের কললিস্টের সূত্রধরে তদন্তকারী দল মিলিকে টাঙ্গাইলের গোপালপুর থানার করিহাটা গ্রাম থেকে উদ্ধার করতে সক্ষম হয়। মিলি জানায়, অজ্ঞাত ফোনে কথা বলার থেকে প্রেমে পড়ে বাড়ি ছাড়ে মিলি। এদিকে, উদ্ধার মিলিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিলে তিনি মেয়েকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। শেষে ফাতেমা খাতুন পুলিশ সুপার ও দামুড়হুদা থানার উদ্ধারকারী টিমকে ধন্যবাদ জানিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফেরে। এবিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, কিশোরী ভিকটিম মিলিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের সুনাম বৃদ্ধি করেছে তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. আব্দুল বাকী। তাঁকে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে অভিনন্দন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল