বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধর্ষকদের বিচারের দাবিতে দর্শনায় মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২০ ইং
ধর্ষকদের বিচারের দাবিতে দর্শনায় মানববন্ধন
দর্শনা অফিস: ‘জাগো বাংলাদেশ’ শ্লোগানে দামুড়হুদা উপজেলার দর্শনায় নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে এবং ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে রেলবাজার বটতলার মুজিবনগর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৭টি সংগঠন অংশ নেয়। এসব সংগঠনের মধ্যে ছিল দর্শনা প্রেসক্লাব, ইয়ুথ এসেম্বলি, কিশোর-কিশোরী সংগঠন, সমৃদ্ধি যুব ফোরাম, পারকৃষ্ণপুর যুব ফোরাম, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা, ওয়েভ ফাউন্ডেশন, দর্শনা পৌর প্রবীণ কমিটি ও ওয়েভ ট্রেড টেনিং সেন্টারসহ অনেকেই এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন- দর্শনা প্রবীণ কমিটির সভাপতি দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, ওয়েভ ফাউন্ডশনের উপ-পরিচালক জহির রায়হান, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, ওয়েভ ফাউন্ডশনের সমন্বয়ক কামরুজ্জামান যুদ্ধ, কিতাব আলী, দর্শনা প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক আকমত আলী, ইয়ুথ এসেম্বলির সহসভাপতি তুলি, সাধারণ সম্পাদক ফাইজা পল্লী, কিশোর-কিশোরী ক্লাবের পরিচালক পিংকি রানী মল্লিক প্রমুখ। মানববন্ধনে দর্শনার সুধী-সমাজসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেন। মানববন্ধনটি পরিচালনা করেন কামরুজ্জামান যুদ্ধ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল