বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২০ ইং
আলমডাঙ্গায় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
আলমডাঙ্গা অফিস: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার ১১টি মন্দির কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে গতকাল শনিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। সভায় অতিথি অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক প্রশান্ত অধিকারী, আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অমল বিশ্বাস, কালিদাসপুর মন্দির কমিটির সভাপতি সুশিল কুমার ভৌতিকা, সাবেক শিক্ষক ধীরেন্দ্র চক্রবর্তী, পরিমল পাল, কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, জহুরুল ইসলাম স্বপন, মামুন আর রশিদ হাসান, ফারুক হোসেন। হাফিজুর রহমানের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পদক হামিদুল ইসলাম আজম, বিদ্যুৎ সাহা, নয়ন সরকার, পলাশ আচার্য্য, পরিমল কুমার ঘোষ, বুদ্ধুদেব ভটাচার্চ্য প্রমুখ। এসময় পৌর মেয়র বলেন, ‘আপনারা নির্বিঘ্নে আপনাদের পূজা উদযাপন করবেন। স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখবেন। এ সময় পৌর মেয়র ১১টি মন্দির কমিটিকে ৯৯ হাজার টাকা ও ৫৫০ কেজি চাল, ১১০ কেজি ডাল প্রদান করার আশ্বাস দেন।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল