বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছিনতাইয়ের ঘটনায় জীবননগরের ব্যবসায়ী খলিল মোল্লা জেলহাজতে

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২০ ইং
ছিনতাইয়ের ঘটনায় জীবননগরের ব্যবসায়ী খলিল মোল্লা জেলহাজতে
জীবননগর অফিস: চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের সামনে থেকে ছিনতাইয়ের ঘটনায় সন্দিগ্ধ আসামী হিসেবে জীবননগর বাজারের বিশিষ্ট আড়তদার ব্যবসায়ী খলিল মোল্লাকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে তাঁকে জীবননগরের একটি ক্লিনিকের সামনে তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার তাকে উক্ত মামলায় জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ। আটক খলিল মোল্লা, জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বকুন্ডিয়া গ্রামের মৃত হাজী মহাসিন মোল্লার ছেলে। চুয়াডাঙ্গা সদর থানা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা শহরের ইসলামী ব্যাংকের সামনে ছিনতাই হলে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়। যার মামলা নং-২/২০।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল