বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২০ ইং
দামুড়হুদায় ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাবের একটি আভিযানিক দল। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ ও র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন এবং এএসপি এইচএম শফিকুর রহমান নেতৃত্বে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এনামুল শেখ (২৫) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে শিহাব উদ্দীন (২২)। এসময় উদ্ধারকৃত ৪৪ বোতল ফেনসিডিল ও আটককৃত দুজনকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল