বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাকবাংলায় ইসলামী সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সভা

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২০ ইং
ডাকবাংলায় ইসলামী সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সভা
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহের ডাকবাংলার উত্তর নারায়নপুর ত্রিমহনী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর মডেল দাখিল মাদ্রসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি সাংবাদিক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইউনুস আলী ইনু, নাজমুল হক তুর্পি, ইউপি সদস্য হুশিয়ার রহমান, রজব আলী, পল্লীচিকিৎসক তাহারুল ইসলাম, ফারুক সরকার, হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহসভাপতি মো. মাসুম বিল্লাহ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল