জীবননগরের আনসারবা8ড়ীয়া রেলওয়ে স্টেশনের কার্যক্রম পুনরায় চালুর দাবিতে অবরোধ
- আপলোড তারিখঃ
১৫-১০-২০২০
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনে সকল লোকবল নিয়োগ দিয়ে স্টেশনটি পুনরায় চালুসহ তিন দফা দাবি জনিয়ে স্থানীয় জনতা আবারো রেলপথ অবরোধ করেছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নবাসীর উদ্যোগে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের সামনে রেলপথে লাল পতাকা টাঙিয়ে স্থানীয় শত-শত জনতা রেলপথ অবরোধ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় সকল কর্মকর্তা খুলনা টু পাকশী রেলপথে একযোগে ৬টি রেলওয়ের গ্যাংকার ট্রলিযোগে মোট ৭টি স্টেশন-যশোর ক্যান্টমেন্টন রেলওয়ে স্টেশন, বারোবাজার রেলওয়ে স্টেশন, কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন, সাফদারপুর রেলওয়ে স্টেশন সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের পাকশী অভিমুখে রওনা দেওয়ার খবর পেয়ে স্থানীয় জনতা আগে থেকে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়। পথিমধ্যে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনে তাঁরা এসে পৌঁছালে স্থানীয় জনতা রেলপথ অবরোধ করে নিজের দাবি তুলে ধরে। এসময় আন্দুলবাড়ীয়া ইউনিয়নবাসীর পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের তিন দফা দাবি তুলে ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং তিন দফা দাবি সংবলিত প্রয়োজনীয় কাগজপত্র রেলওয়ে কতৃপক্ষের নিকট দাখিল করেন।
এসময় রেলওয়ের জিআইবিআর পরিদর্শন টিমের প্রধান অসিম কুমার তালুকদার সরকারিবিধি মোতাবেক যতদ্রুত সম্ভব স্টেশন মাস্টার নিয়োগসহ সকল লোকবল নিয়োগ দিয়ে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার আশ্বাস দেন।
উল্লেখ্য, আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনে লোকবল সংকট দেখিয়ে ২০১০ সালের ২৮ মার্চ ও ২০১৮ সালের ৫ জুলাই সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
কমেন্ট বক্স