শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পিতা হত্যার দায়ে পুত্র গ্রেফতার

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০১৭ ইং
ঝিনাইদহে পিতা হত্যার দায়ে পুত্র গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পিতা বিশারত আলী মোল্লাকে হত্যা মামলায় পুত্র আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বুধবার রাতে সদর উপজেলার গাগান্না গ্রামের বিশারত আলী মোল্লার কাছে তার ছেলে আলাউদ্দীন টাকা দাবি করে। পিতা টাকা না দিলে তার সাথে তার ছেলের বাক-বিতন্ডা হয়। খাওয়া দাওয়া শেষে রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল পিতা বিশারত আলী। বৃহস্পতিবার ভোররাতে পুত্র আলাউদ্দিন তাকে কুপিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গেল রাতে নিহতের বড় ছেলে বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ কোটচাঁদপুরের সাবদারপুর থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত