নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে এক মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় ব্র্যাকের সহযোগিতায় এবং ব্রেড-এর আয়োজনে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার হলরুমে মোবিলাইজেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে জেন্ডার ভিত্তিক ন্যায় বিচারের প্রচার, পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন মিডিয়া তথা সাংবাদিক, সংবাদ সংস্থা (প্রিন্ট, ইলেক্ট্রেনিক্স), সাংবাদিক ব্যক্তিবর্গদের নিয়ে এক মিডিয়া মোবিলাইজেশন হয়েছে। ব্র্যাকের চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, ইনডিপেন্ডেট-এর জেলা প্রতিনিধি মানিক আকবর। এছাড়া আরও উপস্থিত ছিলেন একুশে টিভির জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এসএ টিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি ইসলাম রকিব, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন, ব্রেড-এর নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। প্রকল্পটি উপস্থাপন করেন ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির বিভাগীয় ব্যবস্থাপক মো. সেলিম মোল্লা। এসময় অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, জেন্ডারভিত্তিক ন্যায় বিচারের প্রচারের মাধ্যমে বাংলাদেশে নারী ও শিশুদের প্রতি বিভিন্ন ধরণের নির্যাতন কমে আসবে। আরও বলেন, আমরা যদি বেশি বেশি সচেতনতামূলক আলোচনার মাধ্যমে পুরুষ ও কিশোরদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে পারি তা হলে আমাদের দেশ থেকে বাল্যবিবাহসহ নির্যাতন হ্রাস পাবে।

অপরদিকে, চুয়াডাঙ্গায় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা তিনটায় এই সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডারভিত্তিক ন্যায়বিচারের প্রচার, পুরুষ সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের আওতায় ব্র্যাক এর সহযোগিতায় ও ব্রেড এর আয়োজনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সাথে এক মতবিনিময় করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন ব্রেড’র নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম।