বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রত্যেক মন্দিরে পাঁচশ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২০ ইং
প্রত্যেক মন্দিরে পাঁচশ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত
আলমডাঙ্গায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মো. লিটন আলী। এসময় অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। সভায় ৩১টি মন্দির কমিটির সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এই মহামারীর মধ্যেও এ বছর আলমডাঙ্গা উপজেলার ৩১টি মণ্ডপে মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় প্রত্যেক মন্দিরে পাঁচশ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল