বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২০ ইং
চুয়াডাঙ্গায় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পৃথক মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে চুয়াডাঙ্গায় উপজেলা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার মিটিং রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা ফারুক আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার সোহেল আহম্মেদ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী এবং শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম। প্রকল্প উপস্থাপন করেন ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগীয় ব্যবস্থাপক সেলিম মোল্লা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেডের সমন্বয়কারী আসাদুজ্জামান। বক্তরা, ‘জেন্ডারভিত্তিক ন্যায় বিচারের প্রচার, পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণে বিভিন্ন মতামত তুলে ধরেন।’ এদিকে, চুয়াডাঙ্গায় কমিউনিটি সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর আয়োজনে ব্র্যাকের সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার মিটিং রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা ফারুক আহম্মেদ। প্রকল্প উপস্থাপন করেন ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগীয় ব্যবস্থাপক সেলিম মোল্লা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেডের সমন্বয়কারী সাইদুর রহমান। সভায় বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সুরক্ষা কমিটির সাথে জেন্ডার ভিত্তিক ন্যায় বিচারের প্রচার, পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণে বিভিন্ন মতামত তুলে ধরেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ