বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় ছাত্রলীগের আনন্দ র‌্যালি

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২০ ইং
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় ছাত্রলীগের আনন্দ র‌্যালি
প্রতিবেদক, ঝিনাইদহ: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান মন্ত্রীসভায় সংশোধিত খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে ঝিনাইদহে আনন্দ র‌্যালি করেছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের আয়োজনে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যরা বক্তব্য দেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ